DRDM Logo DRDM

এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল দেখবেন যেভাবে

প্রকাশের তারিখ: 10/08/2025

বিবরণ:

২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল রোববার প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এ ফল দেখা যাবে। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পাওয়া যাবে ফল।

বৃহস্পতিবার শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে।


যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খাতা চ্যালেঞ্জের ফল দেখার পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নিয়েমেই পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।